,

করোনাভাইরাস থেকে সুরক্ষায় মসজিদে মসজিদে দোয়া

news-image

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কী করতে হবে এখনও তার খোঁজ পায়নি বিশ্ব। এমনকি সংক্রমিত হলে কী চিকিৎসা নেয়া হবে সে উপায়ও পাওয়া যায়নি। সব মিলিয়ে করোনাভাইরাস নিয়ে এক গন্তব্যহীন দশায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।

আজ শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত করোনায় বিভিন্ন দেশে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন। দুজন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ দুজনের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন। করোনাভাইরাস যেন বাংলাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় আজ জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই দোয়া করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী।

মোনাজাতে বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদের ইমাম ও খতিবরা করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।

চীন থেকে উৎপত্তি লাভ করা এ ভাইরাসের দাপট চীনে কমে আসলেও বিশ্বের অন্যান্য দেশেগুলোতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন।

মঙ্গলবার ভারতের প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে । তেলেঙ্গানার একটি হাসপাতালে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি