,

করোনাভাইরাসে ভারতে প্রথম মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির কর্ণাটক প্রদেশের কালাবুরাগি জেলায় ৭৬ বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যুর খবর জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, সম্প্রতি সৌদি আরব থেকে ফিরে আসা ৭৬ বছর বয়সী এই ব্যক্তি মঙ্গলবার রাতে মারা গেছেন। ২ দিন আগে মারা গেলেও বৃহস্পতিবার জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

কর্ণাটকের সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কর্ণাটকের কালবুর্গি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সী একজন মারা গেছে। ওই ব্যক্তি ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখে সৌদি আরব থেকে ভারতে আসে। হায়দ্রাবাদ বিমানবন্দরে তাকে পরীক্ষা করা হলে তার মাঝে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি।

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই সৌদি আরব থেকে ভারতে ফেরেন ওই বৃদ্ধ। সেই সময় তার ডাক্তারি পরীক্ষা হলেও করোনার উপসর্গ ধরা পড়েনি। গত ৫ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

নার্সিংহোম থেকে ওই বৃদ্ধকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে চলে যায় তার পরিবার। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু সংবাদমাধ্যমকে বলেন, মৃত ব্যক্তি যাদের স্পর্শে এসেছিলেন তাদেরও আলাদা করে রাখা এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ভারতে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর পরই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে কর্ণাটকজুড়ে। বেঙ্গালুরুর সমস্ত স্কুল বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার।

ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এদের মধ্যে রয়েছেন ইতালির ১৬ জন নাগরিকও। ভারতে দিল্লি এবং সংলগ্ন এলাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য