,

করোনার আতঙ্কেও থেমে নেই চসিক নির্বাচনের প্রচারণা

news-image

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস আতঙ্কেও থেমে নেই চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রচার প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দরজায় হাজির হচ্ছেন প্রার্থীরা। গণসংযোগ, উঠান বৈঠকসহ নানাভাবে চেষ্টা চালাচ্ছেন ভোটারদের মন জয় করার। অনেক প্রার্থী তাদের প্রচারণায় করোনা মোকাবেলায় সচেতনতা হওয়ার পরামর্শও দিচ্ছেন।

চট্টগ্রামে এখন নির্বাচনী মৌসুম। পুরোদমে প্রচার-প্রচারণায় ব্যস্ত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা। মেয়র প্রার্থীর পাশাপাশি প্রচারণার মাঠে সরব ২১৭ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও। প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলছেন, প্রতিদিন ২-৩টি ওয়ার্ডে গণসংযোগ করছি। ভোটারদের উদ্দেশে আমি বলছি-সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত নগর গড়ে তুলতে নৌকায় ভোট দিন।

তিনি জানান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা এসে নৌকার সমর্থনে সভা করেছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রচারণায় নেমেছে। প্রগতিশীল পেশাজীবী সংগঠনগুলোও নৌকার পক্ষে ব্যাপক কাজ করছে।

অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন জানান, চসিক নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের উৎসাহের কমতি নেই। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে যাবে। আমি ভোটারদের বলছি-একটি নিরাপদ, জলাবদ্ধতামুক্ত, সুন্দর নগরী হিসেবে চট্টগ্রামকে ঢেলে সাজানোর জন্য আমাকে ভোট দিন।

এদিকে, ব্যস্ততা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়েও। ইলেট্রিনিক ভোটিং মেশিন-ইভিএমএ ভোট দেয়ার বিষয়ে প্রশিক্ষণের কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে নানা নির্দেশনা দেয়া হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

প্রসঙ্গত, চট্টগ্রামে সিটি নির্বাচনে ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫টি।

আগামী ২৯ মার্চ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী রিটার্নিং কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য