,

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন, সাধারণ সম্পাদক রুহুল

news-image

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন আর সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নীল প্যানেলের আইনজীবী রুহুল কুদ্দুস।

বুধ এবং বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাতে ভোট গণনা শুরু হয়। ভোটের ফলাফল ঘোষণা করা হয় শুক্রবার সকালে। সুপ্রিম কোট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ফলাফল ঘোষণা করেন।

এ এম আমিন উদ্দিন সভাতি পদে পুনঃনির্বাচিত হলেন। তিনি ৩ হাজার ৩৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭৮১ জন। ভোট দিয়েছেন ৫ হাজার ৯৪০ জন।

নির্বাচনে (২০২০-২১) ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) মনোনীতরা। অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা।

সহসভাপতির দুটি পদের মধ্যে একটিতে সাদা প্যানেলের মো. মনিরুজ্জামান এবং অন্যটিতে নীল প্যানেলের মো. আব্দুল জব্বার ভুঁইয়া জয় পেয়েছেন। সম্পাদক পদে নীল প্যানেল থেকে আইনজীবী রুহুল কুদ্দুস জয়ী হয়েছেন। সহসম্পাদকের দুই পদে জয় পেয়েছেন সাদা প্যানেলের ইমতিয়াজ ফারুক ও বাকির উদ্দিন ভুঁইয়া। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন নীল প্যানেলের রাগীব রউফ চৌধুরী।

সদস্য পদে সাতটির মধ্যে দুটি পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা। তারা হলেন- মো.হুমায়ুন কবির এবং মো. মশিউর রহমান। সদস্য পদে বাকি নির্বাচিত বাকি পাঁচজন নীল প্যানেলের। তারা হলেন- মার-ই-আম খন্দকার, আমিরুল ইসলাম খোকন, মো.মোহাদ্দেস-উল-ইসলাম, মহসিন কবির এবং সাইফ উদ্দিন রতন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য