,

পোশাকের কারণে মালাইকাকে নোংরা প্রশ্ন

news-image

বিনোদন ডেস্ক : স্বল্পবসনের জন্য প্রতিনিয়ত খবরের শিরোনাম হন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোশাকের কারণে তিনি আলোচনা-সামলোচনার শীর্ষে থাকেন। কিছুদিন আগে স্লিভলেস টপের সঙ্গে নীল রঙের একটি ছোট ট্র্যাক প্যান্ট পরে সমালোচনার শিকার হয়েছিলেন। এবার বাদামী রঙের পোশাকের জন্য তীর্ষক মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

গতকাল বৃহস্পতিবার একটি বডি হাগিং পোশাকে জিমে যান মালাইকা। গাড়ি থেকে নামার পর প্রতিদিনের মতো পাপ্পারাৎজিরা তার ছবি তোলা শুরু করেন। অনেকে আবার ভিডিও করেন। ছবি ও ভিডিও ভাইরাল হলে জোর সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে মালাইকা এমন পোশাক পরেছেন, দূর থেকে দেখলে মনে হবে তিনি নগ্ন অবস্থায় হেঁটে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে তীর্যক মন্তব্য শুরু করেন ভারতীয় নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘মালাইকা কি পোশাক পরেছেন!’ আরেকজনের মন্তব্য, ‘বুড়ো বয়সে কেন মালাইকা এই ধরনের পোশাক পরতে শুরু করেছেন!’

একজন তো আবার মালাইকাকে মার্কিন টপ মডেল কিম কারদাশিয়ানের সঙ্গে তুলনা করেছেন। ইনস্টাগ্রামের ওই ভিডিওর কমেন্টে তিনি লিখেছেন, ‘মালাইকার এই পোশাক দেখে তাকে ভারতের সস্তার কিম কারদাশিয়ান বলে মনে হচ্ছে।’

কেউ তাকে আন্টি বলে সম্বোধন করেছেন। আবার কেউ প্রশ্ন করেছেন, তিনি কি আসলে পোশাক পরেছেন! নাকি নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন?

পোশাক নিয়ে সমালোচনা ছাড়াও মালাইকা আরোরা খবরের শিরোনামে থাকেন অর্জুন কাপুরের কারণে। বনি পুত্রের সঙ্গে তার প্রেমের গল্প এখন পুরোনো। বলিউডের আনাচে কানাচে এখন তাদের লিভ টুগেদারের গুঞ্জন। মাঝে জানা গিয়েছিল, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন তারা। কিন্তু তাও এখন গল্প মাত্র।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য