সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্টে সিল মারা ছাড়া কোন কাজ নেই : যাত্রীদের চরম ভোগান্তি

news-image

রংপুর ব্যুরো : দু’দেশের শূন্য রেখা থেকে ১২ কিলোমিটার দূরে বাংলাদেশের বিরল ইমিগ্রেশন চেকপোস্ট আর শুল্ক স্টেশন। বাংলাদেশের বিরল আর ভারতের রাধিকাপুর দিয়ে যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। সীমান্ত থেকে অনেক দূরে ইমিগ্রেশন চেকপোস্ট আর শুল্ক স্টেশন হওয়ায় এই রুট দিয়ে পারাপার হওয়ায় দু’দেশের যাত্রীদের পড়তে হচ্ছে নানান জটিলতায়। বিরল ইমিগ্রেশন আর শুল্ক স্টেশন কর্মকর্তারা স্বীকার করলেন-এই অবস্থার ফলে তাদের পাসপোর্টে সিল মারা ছাড়া যাত্রীদের মালামাল পরীক্ষা করার তেমন সুযোগ থাকে না।

বাংলাদেশের বিরল এবং ভারতের রাধিকাপুর রুট। ভারতের রাধিকাপুরে ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্ট ও শুল্ক স্টেশন শূন্য রেখার কাছাকাছি থাকলেও বাংলাদেশের বিরল ইমিগ্রেশন চেকপোস্ট ও শুল্ক স্টেশন রয়েছে দু’দেশের শূন্য রেখা থেকে ১২ কিলোমিটার দূরে। তাই এই রুট ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে গেলে ইমিগ্রেশন চেকপোস্ট আর শুল্ক স্টেশনের প্রক্রিয়া সম্পন্ন করে ১২ কিলোমিটার পথ পারি দিয়ে সীমান্ত অতিক্রম করতে হয় বহির্গমন যাত্রীদের।

অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে আসলে সীমান্তের শূন্য রেখা থেকে ১২ কিলোমিটার পথ পেরিয়ে এসে পাসপোর্টধারী যাত্রীদের সম্পন্ন করতে হয় ইমিগ্রেশন ও শুল্কস্টেশনের কাজ। সীমান্তের শূন্য রেখা থেকে এত দূরে গুরুত্বপূর্ণ এই দুটি অফিস হওয়ায় দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের পড়তে হয় নানান সমস্যায়।

তাছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখায় তাদের গেট (প্রবেশদ্বার) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বন্ধ রাখে। তাই এই ৩ ঘণ্টা বন্ধ থাকে যাত্রী পারাপার। এতে বাংলাদেশের বিরল ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনের কাজ করানোর পর ১২ কিলোমিটার পথ পেরিয়ে সাড়ে ১২টার পর সীমান্তে পৌছলে অপেক্ষা করতে হয় সাড়ে ৩টা অবধি। কিন্তু শূন্যরেখায় নেই কোন যাত্রী ছাউনী, নেই কোন বসার স্থান। এতে কোন কারনে সময়মতো পৌছাতে না পারলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সীমান্তের ফাঁকা জায়গায়।

ভারতগামী যাত্রী ফয়জুল ইসলাম জানান, সীমান্ত পেরিয়েই ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন। এই রেলস্টেশন থেকে সরাসরি কোলকাতা ও দিল্লির ট্রেন রয়েছে। তাই এই রূট ব্যবহার করে ভারতে গেলে সহজেই কোলকাতা, দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে যাওয়া যায়। কিন্তু সীমান্ত থেকে বাংলাদেশের বিরল ইমিগ্রেশন চেকপোস্টও শুল্ক স্টেশন ১২ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় তাদের পড়তে হয় নানান জটিলতায়।

আমিনুল হক নামের ভারতগ্রামী যাত্রী বলেন, ভারতের গেট তিনঘন্টা বন্ধ থাকায় সময় মতো পৌছতে না পারলে সীমান্তের ফাঁকা জায়গায় রোদ আর বৃষ্টিতে তাদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এই কারণে রাধিকাপুরে রেলস্টেশন থাকায় ভারতের যোগাযোগ ব্যবস্থায় সুবিধা থাকা সত্বেও এসব জটিলতার কারণে অনেকে এই রুট ব্যবহার করতে চান না।

ভারতে এক আত্মীয়কে পৌছে দেয়ার জন্য যাওয়া দ্বিজেন্দ্র নাথ রায় জানান, বিরল ইমিগ্রেশন থেকে সীমান্ত পর্যন্ত এই ১২ কিলোমিটার পথে তেমন কোন পরিবহন ব্যবস্থা নেই। এতে সমস্যায় পড়তে হয় তাদের। একই রকম সমস্যার কথা উল্লেখ করেন দু’দেশের যাত্রীরা।
এদিকে বিরল ইমিগ্রেশন চেকপোস্ট এবং শুল্ক স্টেশনের কর্মকর্তারাও জানান, নানান অসুবিধার কথা। তারা জানান, বাংলাদেশ-ভারতের কোন রুটে এত দূরে ইমিগ্রেশন চেকপোস্টও শুল্ক স্টেশন নেই। শুধুমাত্র বিরলই এর ব্যতিক্রম।
বিরল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম এবং শুল্ক স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে তাদের অফিস হওয়ায় পাসপোর্টে সিল মারা ছাড়া যাত্রীদের মালামাল পরীক্ষা করার সুযোগ থাকেনা তাদের।
বিরল ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম জানান, প্রতিদিন এই রুট ব্যবহার করে দু’দেশের ২০ থেকে ৩০ যাত্রী পারাপার হয়। যাত্রীদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, ভারতের সীমান্তেই ট্রেন থাকায় এই ইমিগ্রেশন দিয়ে বেশীরভাগ অসুস্থ রোগী ভারতে যান চিকিৎসার জন্য। কিন্তু শূন্যরেখায় ট্রেনলাইন দিয়ে একটি সেতু পার হতে হয় তাদের। কিন্তু সেই সেতুর উপর অসুস্থ্য ও বয়স্কদের ফাঁকা ফাঁকা ¯িøপার দিয়ে পার হতে হয় ঝুকি নিয়ে।
অন্যদিকে বিরল শুল্ক স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ১২ কিলোমিটার দূরে শুল্ক স্টেশন হওয়ায় যাত্রীরা ভারত থেকে কোন মাল নিয়ে আসছে এবং কোন মাল নিয়ে যাচ্ছে তা পরীক্ষা করার সুযোগ থাকে না তাদের। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এই দুটি অফিস স্থাপনের দাবী জানান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী