,

আশুগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন পালনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে হাম-রুবেলা ক্যাম্পেইন পালনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূপুর সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মচারী ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় জানানো হয় আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপি হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ৯ মাস থেকে ১০ বছরের বয়সী শিশুদেরকে এক ডোজ করে এম আর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে।এই উপজেলায় মোট ৫৬ হাজার ৫শ ১২জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে ৩৭ হাজার ২শ জন স্কুল শিক্ষার্থী ও অন্যান্য কমিউিনিটির আরো ১৯ হাজার ৭শ ১২ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য