,

করোনাভাইরাসে মৃত্যু ছাড়িয়েছে ৪,৬০৭

news-image

আড়াই মাসে মহামারীর আকার পাওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সোয়া লাখে, মৃতের সংখ্যাও ৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই পরিস্থিতিতে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারী ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। বড় ধরনের পতন ঘটেছে অধিকাংশ শেয়ার সূচকে।

করোনাভাইরাইসের কারণে এমনিতেই চাপে থাকা এয়ারলাইন্সগুলোও যুক্তরাষ্ট্রের নতুন এ নিষেধাজ্ঞার ফলে বড় ধরনের সমস্যায় পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আরও নতুন নতুন দেশ ও এলাকায় স্কুল বন্ধের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকারগুলো। বাংলাদেশ স্কুল বন্ধের সিদ্ধান্ত এখনও না নিলেও প্রতিদিনের অ্যাসেম্বলি মাঠের বদলে ক্লাসরুমে করার নির্দেশ দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫১৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬০৭ জনের।

আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনা ঘটেছে চীনে, তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটি নানা ধরনের কঠোর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামলে ওঠার পর এখন সংক্রমণ বাড়ছে  ইউরোপ, আমেরিকায়।

পরিসংখ্যানে মৃত্যু

চীনের মূল ভূখণ্ডে: ৮০,৯৮০ জন আক্রান্ত, ৩,১৬৯ জনের মৃত্যু

চীনের বাইরে: ৪৩,৫৩৯ জন আক্রান্ত, ১,৪৩৮ জনের মৃত্যু

বিশ্বজুড়ে: ১,২৪,৫১৯ জন আক্রান্ত, ৪,৬০৭ জনের মৃত্যু

ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা ধরা পড়ে। সেই হুবেই প্রদেশে বুধবার নতুন রোগীর সংখ্যা আবার এক অংকের ঘরে নেমে এসেছে।

চীনের মূলভূখণ্ডে বুধবার নতুন করে ১৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যাদের মধ্যে আটজন হুবেই প্রদেশের। তাদের নিয়ে চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৯৮০ জনে।দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৬২ হাজার ৭৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, যা মোট সংক্রমণের প্রায় ৮০ শতাংশ।

বুধবার আরও ১১ জনের মৃত্যু হওয়ায় চীনের মূলভূখণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৯ জনে। আর ১৪৩৮ জনের মৃত্যু হয়েছে চীনের বাইরে বিভিন্ন দেশে।

চীনের পর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইউরোপের দেশ ইতালিতে। সেখানে ১২ হাজার ৪৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৮২৭ জনের।

এছাড়া ইরান ৩৫৪ জন, দক্ষিণ কোরিয়া ৬৬ এবং ফ্রান্সে ৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে নভেল করোনাভাইরাস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য