শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যুর ১ মাস ১৯ দিন পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৃত্যুর এক মাস ১৯ দিন পর কবর থেকে ইয়াকুব ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরীসার কবরস্থান থেকে নিহতের লাশ উত্তোলন করা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস, আশুগঞ্জ থানার উপ-পরির্দশক সুমন চন্দ্র দাস উপস্থিত ছিলেন। নিহত ইয়াকুব ভূইয়া দগরীসার গ্রামের মৃত আব্দুল হেকিম মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,উপজেলার দগরীসার গ্রামের সাদির ভূইয়ার সাথে ইয়াকুব ভূইয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপক্ষের লোকজনের সাথে বসে একটি মিমাংসার জন্য গত বছরের ৩০ নভেম্বর রাতে একটি সালিশি সভা ডাকেন ইউপি সদস্য নূরে আলম। মিমাংসার সময় সাদির ভূইয়া ইয়াকুব ভূইয়াকে অপমান করেন। এই ঘটনার পর ইয়াকুব ভূইয়া ঘরে ফিরে এসে তার ছেলে লিটন ভূইয়া কে বললে সে প্রতিবাদ করে। এসময় সাদির মিয়া ও তার লোকজন ইয়াকুব ভূইয়ার ঘরে ঢুকে হামলা চালিয়ে ইয়াকুব মিয়াসহ তার ছেলেকে বেধড়ক প্রহার করেন।

পরে আশংকাজনক অবস্থায় ইয়াকুব মিয়া ও তার ছেলেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ইয়াকুব ভূইয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসা নেয়ার পর চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে আসার পর গত ২৩ জানুয়ারি সকালে ইয়াকুব ভূইয়া মৃত্যুবরণ করেন। এই ঘটনার ২৮ দিন পর নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে সাদির ভূইয়াসহ ১০ জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ৬ ফেব্রুয়ারি আদালতের বিচারক লাশের ময়নাতদন্তের জন্য কবরস্থান থেকে উত্তোলনের নির্দেশ দেন। সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে নিহত ইয়াকুব ভূইয়ার লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ জানান, আদালতের নির্দেশ মোতাবেক ইয়াকুব ভূইয়ার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন আমরা আদালতের কাছে পাঠাব।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ