,

বাংলাদেশি ডুবল জাহাজ ভারতে

news-image

নিউজ ডেস্ক : একটি ভারতীয় জাহাজের (বার্জ) সঙ্গে বাংলাদেশি জাহাজের মাঝনদীতে সংঘর্ষ হয়েছে। এতে হুগলি নদীতে ডুবে গেছে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ। বাংলাদেশি জাহাজটির নাম ‘এমভি মমতাময়ী মা’ বলে জানা গেছে। আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মাঝনদীতে কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে বাংলাদেশি জাহাজের সংঘর্ষ হয়েছে। বজবজ থেকে রওনা হওয়ার পর মহেশতলার আক্রার কাছে ডুবে যায় । জাহাজটি ফ্লাই অ্যাশ ভর্তি থাকায় জলে ডোবার পর অগ্নিসংযোগের ফলে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। এই সংঘর্ষের জেরে বাংলাদেশির জাহাজের ওপর পড়ে আহত হয়েছেন একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাজের বাকিদের লাইফ জ্যাকেট দিয়ে উদ্ধার করে আরেকটি বাংলাদেশি জাহাজ।

একটি সূত্র জানিয়েছে,আজ সকালে বাংলাদেশের জাহাজ এমভি মমতাময়ী এবং এমভি সানি-১ সিইএসসি-র ফ্লাই অ্যাশ নিয়ে বজবজ থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল। উল্টোদিক থেকে কলকাতা বন্দরের দিকে ঢুকছিল পোর্ট ট্রাস্টের একটি জাহাজ। মহেশতলার আক্রার কাছে পোর্ট ট্রাস্টের জাহাজটির সঙ্গে এমভি মমতাময়ী মা জাহাজটির ধাক্কা লাগে। পোর্ট ট্রাস্টের জাহাজটির তুলনায় বাংলাদেশি জাহাজ বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ডুবন্ত অবস্থাতেই পাড়ের দিকে আসার চেষ্টা করে। কিন্তু স্রোতের টানে বেশি দূর আসতে ব্যর্থ হয়। বাটানগরের কাছে পাড়ে দাঁড়িয়ে পড়ে সেটি। উদ্ধারকারী দল সেখানে গিয়ে জাহাজ দুটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও, এমভি মমতাময়ী মা ধীরে ধীরে ডুবতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।

এদিকে, হুগলি নদীর একেবারে মাঝখান থেকে পোর্ট ট্রাস্টের জাহাজটিকে উদ্ধার করে ডায়মন্ড হারবারের দিকে নিয়ে আসা হয়। এমভি সানি-১ জাহাজটিও বাংলাদেশের ফ্লাইঅ্যাশ নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর এই এমভি সানি-১ জাহাজটি এমভি মা মমতাময়ীর কাছে চলে আসে এবং মমতাময়ী বাংলাদেশি জাহাজের ১৩ জন ক্রু-কে লাইফ জ্যাকেট দিয়ে উদ্ধার করে নিজেদের জাহাজে তুলে নেয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন্দর থানার পুলিশ। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সূত্র : সংবাদ প্রতিদিন, আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য