,

হলিউড প্রযোজক হার্ভের ২৩ বছর কারাদণ্ড

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে ২৩ বছরের কারাদণ্ড দেয়া হলো হলিউডের প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনকে। নিউইয়র্কের একটি আদালত এই দণ্ড দিয়েছে। প্রযোজক হার্ভেকে দিয়েই মূলত #MeToo আন্দোলন শুরু হয়। এর আগে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি হার্ভেকে দোষী সাব্যস্ত করেছিলেন নিউইয়র্কের আদালত। এর পরই তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয় কর্তৃপক্ষ।

সেসময় তাকে জানানো হয়েছিল কমপক্ষে ৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে প্রভাবশালী এই প্রযোজকের। অবশেষে সেই সাজা হলো ২৩ বছরের।

বিশ্বজুড়ে তৈরি হওয়া #MeToo ঝড় প্রথম উঠে হার্ভে ওয়েনস্টেইনকে ঘিরেই। প্রথমে এক অভিনেত্রী-মডেল সাহস করে মুখ খুলেছিলেন হলিউডের এই দাপুটে প্রযোজকের বিরুদ্ধে। তার প্রতিবাদ সাহস জুগিয়েছিল বাকিদের। এর পরই একে একে সরব হন বাকিরা। তিরিশেরও বেশি অভিযোগ ওঠে বাফটাজয়ী এই প্রযোজকের বিরুদ্ধে।

অভিযোগকারীদের মধ্যে অ্যাশলে জুড, রোজ ম্যাকগোয়ানের মতো অভিনেত্রীরাও আছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘দ্য কিংস স্পিচ’, ‘পাল্প ফিকশন ’-এর মতো বিখ্যাত সিনেমার প্রযোজক।

নিজের এই ক্ষমতা অপব্যবহার করেই বহু মহিলার সঙ্গে ওয়েনস্টাইন অশ্লীল আচরণ করেছেন বলে অভিযোগ। সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে নবাগতদের হোটেল রুমে ডাকতেন তিনি। সেখানে তাদের নানাভাবে হেনস্থা করতেন তিনি।

গত ৬ জানুয়ারি হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরু হয় নিউইয়র্কের আদালতে। সোমবার মামলার রায় ঘোষণা করেছে জুরি বোর্ড। ২০০৬ সালে মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং জেসিকা মানকে ২০১৩ সালে ধর্ষণের অভিযোগে হার্ভে ওয়াইনস্টাইনকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত। তবে যৌন আঘাতের গুরুতর অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য