,

এক কানাডিয়ান বাংলাদেশে এসে ১০ হাজার কলা কিনলেন

news-image

ডেস্ক রিপোর্ট : শিরোনাম পড়ে হয়তো অবাক হয়েছেন। কানাডিয়ার ট্রাভেল ব্লগার মাইক কোরি বাংলাদেশে এসে ১০ হাজার কলা কিনেছেন এক দিনেই।

‘বায়িং ১০,০০০ ব্যানানা ইন বাংলাদেশ’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছেন মাইক কোরি। ভিডিওতে দেখা যায়, কলার কেনার উদ্দেশ্যে ভোরে রাজধানীর কারওয়ান বাজারে যান তিনি। সেখানকার পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ সামির হোসেন, জাকির হোসেন, মো. কামাল ‍উদ্দীন ও জুয়েল রানার কাছ থেকে কলাগুলো সংগ্রহ করেছেন।

এসব কলা কী করেছেন এ ব্লগার? একটি ছোট কাভার্ড ভ্যান ভাড়া করে কলাগুলো পৌঁছে দিয়েছেন বনানীর কড়াইলে অবস্থিত জাগো ফাউন্ডেশন স্কুলে। শুধু কলা নয়, ডিম, রুটিসহ আরো কয়েক পদ নিয়ে যান মাইক কোরি।

কানাডিয়ান এ ফুড ব্লগার তার ভিডিওর ডেসক্রিপশনে লিখেছেন, আমরা এক সপ্তাহ ধরে বাংলাদেশে ভ্রমণ করেছি। আজ আমরা ১০ হাজার কলা কিনেছি! যা দেশটির ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেয়া হয়েছে। এর আগে আমরা পর্যাপ্ত অর্থ সংগ্রহ করেছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য