,

রংপুরে মাস্ক ও হ্যান্ডওয়াশের দাম বেশি নেওয়ায় ছয় ফার্মেসিকে জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে মাস্ক ও হ্যান্ডওয়াশের দাম বেশি নেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ছয়টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার রংপুর নগরীর মেডিকেল মোড় ও ধাপ মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক মো. বোরহান উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাস্ক ও হ্যান্ডওয়াশের দাম বেশি নেওয়ার অভিযোগে সাদিয়া ফার্মেসি, রিয়া মেডিসিন কর্নার, অবসর মেডিসিন কর্নার, মীর ফার্মেসি, পরিত্রাণ ফার্মেসি ও নিউ স্বপ্ন ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় তাদের সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
প্রসঙ্গত: দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হওয়ার পর থেকে রংপুরের ফার্মেসিগুলোতে মাস্ক সংকট দেখিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করেন অসাধু ব্যবসায়ীরা। এ কারণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাঠে নেমেছে রংপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য