সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস নিয়ে বিএনপি অযথাই নোংরা রাজনীতি করছে : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস নিয়ে সরকার সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছে। যেখানে মুজিব বর্ষের আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনা ও শেখ রেহানা বলেছেন, আগে মানুষের জীবন। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত। কিন্তু বিএনপি অযথাই করোনাভাইরাস নিয়ে নোংরা রাজনীতি করছে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যরা যৌথসভায় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ যেসব সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে, তাদের কমিটি দেয়ার জন্য প্রাধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বিষয়টি আমি জানিয়ে দিলাম। একই সঙ্গে কমিটি প্রধানমন্ত্রীর হাতে এক কপি ও আওয়ামী লীগ অফিসে এক কপি জমা দেবেন। আর যেসব সংগঠনের মেয়াদ শেষ হয়ে গেছে তারা সম্মেলনের প্রস্তুতি নিন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ১৭ মার্চ রাত ৮টার আতশবাজি কর্মসূচি পালন করবে সারা দেশব্যাপী একযোগে। নেতারা যার যার এলাকায় আলোকসজ্জা করবেন। সাজ সজ্জা করা যাবে কিন্তু কারো ছবি ব্যাবহার করা যাবে না, বঙ্গবন্ধুর ছাড়া।

এ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকীল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী