,

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২ জন সুস্থ : আইইডিসিআর

news-image

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু্ইজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

বুধবার মহাখালীতে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমিত তিনজনের মধ্যে দু্ইজন পুরোপুরি সুস্থতা লাভ করেছেন। মঙ্গলবার তাদের একবার পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পাওয়া যায়। শিগগিরই তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। বিভিন্ন হাসপাতালে আটজন আইসোলেশনে আছেন।

এর আগে গত রোববার দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছিল আইইডিসিআর।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র ইতালিতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৮ জন। বুধবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার সাতশ ৬৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য