,

নতুন থার্মাল স্ক্যানার শাহজালালসহ ৫ বন্দরে

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দর ও দুটি স্থলবন্দরে পাঁচটি নতুন থার্মাল স্ক্যানার সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এরমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরে দুটি, সিলেট বিমানবন্দরে একটি এবং বেনাপোল স্থলবন্দরে একটি নতুন থার্মাল স্ক্যানার পাঠানো হয়েছে।

ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরে সরবরাহ করা একটি মেশিন বসানো হয়েছে। আরও একটি স্থাপনের প্রক্রিয়া চলছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর এবং বেনাপোল স্থলবন্দরে বুধবারের মধ্যেই থার্মাল স্ক্যানারগুলো স্থাপিত হবে। জানান, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের (সিডিসি) লাইন ডিরেক্টর ডক্টর শাহনিলা ফেরদৌসী।

এদিকে মঙ্গলবার একটি থার্মাল স্ক্যানার মেশিন চট্টগ্রামে এসে পৌঁছায়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই স্ক্যানার মেশিনটি বসানোর কাজ শুরু হয়েছে।

এদিকে মানিকগঞ্জে করোনাভাইরাসের বাড়তি সতর্কতার জন্য বিদেশ ফেরত ৫৯ জন ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে স্বাস্থ্য বিভাগ।

এর আগে রোববার (৮ মার্চ) দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করার খবর নিশ্চিত করেছে আইইডিসিআর। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। এদের মধ্যে দুইজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছে। এ তিনজনের পরিবারের ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য