শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ারেন্টিনে আর্সেনালের ফুটবলাররা

news-image

স্পোর্টস ডেস্ক : আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার কোয়ারেন্টিনে আছেন। খোদ ক্লাবটি তা নিশ্চিত করেছে। গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি নিশ্চিত হওয়ার পরই দ্য গানার ফুটবলারদের আলাদা করা হয়েছে।

এ কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। দুই সপ্তাহ আগে অলিম্পিয়াকোসের বিপক্ষে একটি খেলায় মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের ফুটবলাররা।

মারিনাকিস নটিংহ্যাম ফরেস্টেরও মালিক। মঙ্গলবার পরীক্ষায় তার কোভিড-১৯ ধরা পড়ে। এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ক্লাবটির কিছু খেলোয়াড় কোয়ারেন্টিনে আছেন। তবে তাদের নাম বা পরিচয় এখন দেয়া হবে না। খেলা শেষ হওয়া মাত্রই অলিম্পিয়াকোসের মালিকের সঙ্গে দেখা করেন তারা।

গানার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন, তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সঙ্গে মেনে চলছি। যেখানে বলা হয়েছে, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সঙ্গে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪ দিন আলাদা করে রাখতে হবে।

খেলোয়াড় ছাড়া আর্সেনালের চার স্টাফ মারিনাকিসের কাছে বসেছিলেন। তাদেরও ১৪ দিন ঘরে রাখা হচ্ছে। এ সময় শেষ হবে শুক্রবার। ব্রাইটনের সঙ্গে ১৪ মার্চ তারা মাঠে নামতে পারবেন বলে জানিয়েছে ক্লাবটি।

ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের প্রভাব

ফ্রান্সের সংবাদমাধ্যম এল ইকুইপ বলছে, কিলিয়ান এমবাপ্পেকে করোনাভাইরাসের জন্য পরীক্ষা করা হচ্ছে। স্প্যানিশ ফুটবল লিগের সব খেলা আগামী দুই সপ্তাহের জন্য দর্শক ছাড়া হবে বলে মঙ্গলবার জানা গেছে।

২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে ফাঁকা মাঠে।

এদিকে করোনা সংক্রমণ যাতে না হয়, সেই ব্যবস্থা নিতে বাংলাদেশে হতে যাওয়া শুটিং ও আরচারির বেশ কয়েকটি আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে। আরচারির সলিডারিটি গেমস আয়োজন অন্তত বছরের শেষ পর্যন্ত পেছানো হয়েছে বলে জানিয়েছেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন চৌধুরী চপল।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসির নির্দেশনা মেনে বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ এরই মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার আজ রাতের ম্যাচে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।তথ্যসূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা