,

‘মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাড়তি দামে বিক্রি করতে পারবে না’

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে।

কেউ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাড়তি দামে বিক্রি করতে পারবে না। বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে তার বিরুদ্ধে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে৷

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের পুনঃবিন্যাস নিয়ে রাজনীতি করার কিছু নেই।

ওবায়দুল কাদের বলেন, মানবতা ও মানবস্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনঃবিন্যাসে রাজনীতি করার কিছু নেই।

এসময় তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগম এড়িয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন।

১৭ মার্চ সারা দেশের জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মক্ষণে আতশবাজি ফোটানো হবে বলে জানা ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য