,

করোনাভাইরাস : ৭০ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইরান

news-image

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ৭০ হাজার বন্দিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দিয়েছে ইরান। সোমবার দেশটির বিচার বিভাগের প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে চীনে। সেখানে ৮০ হাজার ৭৫৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ১৩৬ জন।

চীনের পর ইতালিতে সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ এবং মৃতের সংখ্যা ৪৬৩। অপরদিকে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও এই ভাইরাসের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

iran-1

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৬১ এবং মোট মৃত্যু হয়েছে ২৩৭ জনের।

আগামী ২০ মার্চ ইরানের নওরোজ বা নতুন বর্ষ শুরু। এই উৎসবের সময় করোনার প্রকোপ বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মকর্তারা। স্বাস্থ্য মন্ত্রণালয় লোকজনকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছে এবং এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য