,

বিদেশ ফেরতদের ১৪ দিন ঘরে থাকার পরামর্শ

news-image

নিউজ ডেস্ক : বিদেশ ফেরত ব্যক্তিদের নিজ দায়িত্বে ১৪ দিন ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (১০ মার্চ) করোনাভাইরাস বিষয়ক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ পরামর্শ দেন।

মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হলেও আইসোলেশনে আছেন ৮ জন।

গত ৮ই মার্চ যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন তারা ছাড়া নতুন করে বাংলাদেশে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানান তিনি।

সেব্রিনা ফ্লোরা আরও জানান, বর্তমানে আইসোলেশনে আছেন ৮ জন। আর কোয়ারেন্টিনে থাকার সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি হলেও প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টিনে আছেন ৪ জন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে আরও জানান, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এখন পর্যন্ত মোট ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে, কারও শরীরের এখন পর্যন্ত করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাই দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তিনজনই।

বিদেশ ফেরত কারো মধ্যে যদি করোনার কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে আইইডিসিআর’র হটলাইনে ফোন দেবেন। আমাদেম ১২টি হটলাইন চালু করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর ১৬২৬৩ আমাদের সঙ্গে যুক্ত করেছি। আপনারা ফোন দিলে আমরাই নমুনা সংগ্রহ করব। প্রয়োজন অনুযায়ী আমরা অ্যাম্বুলেন্স দিয়ে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে আসব। আপনারা কোথাও বের হবেন না, যোগ করেন তিনি।

ফ্লোরা আরো বলেন, করোনা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সচেতনতা ছাড়া প্রতিরোধের তেমন কিছু নেই। কারণ এখনো কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কৃত হয়নি। কাশি শিষ্টাচার মেনে চলবেন এবং বার বার সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন।

এছাড়া আক্রান্তদের এড়িয়ে চলুন। যারা বিদেশ থেকে এসেছেন, অসুস্থ বোধ করলে আমাদের ফোন করুন। আর জরুরি না হলে কেউ ভ্রমণ করবেন না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য