,

সৌদি ফেরত দম্পতি করোনা সন্দেহে হাসপাতালে

news-image

ডেস্ক রিপোর্ট : করোনা সন্দেহে সৌদি আরব থেকে আসা ৭০ বছরের এক বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দম্পতির শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই দম্পতি সৌদি এয়ারলাইন্সযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন।

বিমানবন্দরে কর্মরত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, হেলথ কার্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য কর্মকর্তারা জানতে পারেন, বিগত বেশ কিছুদিন ধরে তারা শ্বাসকষ্টে ভুগছেন। তারা সম্প্রতি সৌদিপ্রবাসী ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। তারা সৌদি যাওয়ার আগে তাদের ছেলে চাকরির সুবাদে চীন সফর করেছিলেন। সৌদি যাওয়ার পর থেকে তাদের শ্বাসকষ্ট বাড়তে থাকে। সেখানে চিকিৎসা নিলেও তারা সুস্থ হননি।

‘যেহেতু তার ছেলের চীন ভ্রমণের ইতিহাস রয়েছে তাই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে তাদের হাসপাতালে আইসোলেশনে রাখার জন্য পাঠানো হয়।’

এর আগে সোমবারও ইতিলি, স্পেন ও সিঙ্গাপুরফেরত ৩ জনকে করোনোভাইরাস সন্দেহে সরাসরি হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ইতোমধ্যে বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪০২৭ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬৪ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

প্রসঙ্গত, করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশটির সব বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানায় দেশটির সরকার। একই দিন থেকে দেশটির পূর্ব কাতিফ রাজ্য পুরোপুরি কোয়ারেন্টিন করে রাখার ঘোষণাও দেয়া হয়েছে। ওই এলাকায় একদিনে ১১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা