,

বাসচাপায় শিক্ষার্থীসহ নিহত ২

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাসচাপায় মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের এক শিক্ষার্থীসহ দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দের ঢাকা-রাজশাহী মহাসড়কের মফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার মো. কামরুজ্জামানের ছেলে সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী মিরাজ উদ্দিন (২২) এবং তার চাচাতো ভাই আব্দুর রহমানের ছেলে হাসিনুর রহমান (২৫)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানে মিরাজ ও তার চাচাতো ভাই হাসিনুর মোটরসাইকেলযোগে দিনাজপুর চিরিরবন্দর যাচ্ছিল। পথে সিরাজগঞ্জের মফিজ মোড়ে অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য