শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওপেনিংয়ে তামিম-লিটনের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খেলছেন তামিম ইকবাল ও লিটন দাস। দুজনই ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন। তাতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। হু হু করে বাড়ছে দলীয় রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে বিনা উইকেটে ১৮০ রান করেছে বাংলাদেশ।

এ পথে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম-লিটন। তারা ছাড়িয়ে গেলেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ১৭০ রানের পার্টনারশিপকে। এতদিন উদ্বোধনী জুটিতে সেটিই ছিল সর্বোচ্চ রানের রেকর্ড।

ইতিমধ্যে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। তিনি ১০২ রান নিয়ে ব্যাট করছেন। সেঞ্চুরির দোরগোড়ায় আছেন তামিম। ‍তিনি ৭৯ রান নিয়ে ক্রিজে আছেন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের অধিনায়ক হিসেবে এটি মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। সেই গেমে টসভাগ্যে হেরে যান তিনি। তাতে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক শন উইলিয়ামস। শিশিরের কথা ভেবে এ সিদ্ধান্ত নেন তিনি।

আগের দুই ম্যাচে টস জেতে বাংলাদেশ। দুবারই প্রথমে ব্যাট করে জয় তুলে নেয় তারা। এবার হেরেও ব্যাট পান স্বাগতিকরা। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই স্বচ্ছন্দে খেলেন তামিম। তবে সাবধানী শুরু করেন লিটন। অবশ্য সময় গড়ানোর সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। পরে খেলেন হাত খুলে। পথিমধ্যে ফিফটি তুলে নেন উইকেটকিপার-ব্যাটসম্যান।

ছন্দময় ব্যাটিং করেন তামিম।ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। খানিক পর ফিফটি তুলে নেন তিনিও।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন মাশরাফি। অধিনায়কের বিদায়ী ম্যাচে একাদশে আসে ৪ পরিবর্তন। বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। স্থলাভিষিক্ত হন নাঈম শেখ ও আফিফ হোসেন। এ নিয়ে দুজনের অভিষেক ঘটে।

এছাড়া একাদশে ফেরেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাজে ফর্মের কারণে বাদ পড়েন শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। তবে অপরিবর্তিত থাকে জিম্বাবুয়ে একাদশ। টসের সময় মাশরাফিকে অভিনন্দন জানান উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা