,

কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গ্রেফতার

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো জাল পাসপোর্ট ও কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে ঢুকে ধরা খেলেন। বুধবার তাকে ও তার ভাইকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

রোনালদিনহোর হোটেল রুমে তল্লাশি চালিয়ে জাল পাসপোর্ট ও অন্যান্য ভুয়া কাগজপত্র পেয়েছে প্যারাগুয়ে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

রোনালদিনহোর কাছ থেকে একটি পাসপোর্ট পেয়েছে পুলিশ। তাতে তার নাম, জন্মস্থান এবং জন্ম তারিখ– সবই ঠিক আছে। শুধু নাগরিকত্বের জায়গায় গরমিল রয়েছে। সেখানে ব্রাজিলের বদলে প্যারাগুয়ে লেখা আছে।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে রোনালদিনহোর দেশীয় পাসপোর্ট জব্দ করে ব্রাজিল সরকার। অনুমোদন না নিয়ে দেশটির লেক গুয়াইবাতে একটি চিনির কল স্থাপন করেন তিনি। ফলে তাকে ২৩ লাখ ডলার জরিমানা করে প্রশাসন। কিন্তু তা দিতে না পারায় পাসপোর্ট জব্দ করে তারা।

এরই মধ্যে দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে প্যারাগুয়ে গেছেন ৩৯ বছর বয়সী ফুটবলার। দেশটির এক হোটেলে উঠেছেন তিনি। সেখানে কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে তার কাছে জাল পাসপোর্ট পেয়েছেন কর্মকর্তারা।

তবে প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউকলিডস একেভেডো জানিয়েছেন, রোনালদিনহোকে গ্রেফতার করা হয়নি। তার বিষয়ে অভিযোগ তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, রোনালদিনহো ও তার ভাই গ্রেফতার হননি। তারা বিচারিক তদন্তে আছেন। তাদের সাক্ষ্যপ্রমাণ নেয়া হবে। এর পর সিদ্ধান্ত নেয়া হবে গ্রেফতার করা হবে কিনা।

রোনালদিনহো খেলোয়াড়ি জীবনে ব্রাজিলের বড় তারকা ছিলেন। জাতীয় দলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জেতেন তিনি। বর্ণিল ক্যারিয়ারে খেলেন বার্সেলোনা, পিএসজি, মিলানের মতো হেভিওয়েট ক্লাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য