,

করোনার চিকিৎসায় ৩ মাসের বেতন দান করলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে সেখানে।

করোনা মোকাবেলায় দেশটির ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এমন পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের তিন মাসের বেতন নোভেল করোনাভাইরাসের চিকিৎসায় দান করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ২০১৯ সালের শেষ তিন মাসের বেতন ইতিমধ্যে মার্কিন স্বাস্থ্য দফতরে দান করেছেন ট্রাম্প। এ সংবাদ নিশ্চিত করে টুইট করেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব স্টিফেনি গ্রিশাম।

টুইটে গ্রিশাম মার্কিন প্রেসিডেন্টের দান করা চেকের ছবি পোস্ট করেছেন। তিন মাসের বেতন হিসেবে ৭৩ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা (বাংলাদেশি মুদ্রায়) দান করেছেন ট্রাম্প।

ট্রাম্পের এই দান এটিই প্রথম নয়; এর আগেও দেশটির জরুরি প্রয়োজনে নিজের বেতন দান করার নজির রয়েছে তার।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। বুধবার তিনজনের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। বাকি ১০ জন ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যানুযায়ী, করোনায় যুক্তরাষ্ট্রে ১০৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৫ জন প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের যাত্রী ছিলেন। এর বাইরে তিনজনকে চীনের উহান শহর থেকে ফিরিয়ে আনা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য