,

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়

news-image

নিজস্ব প্রতিনিধি : রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বুধবার (৪ মার্চ) রাতে ঢাকা ছাড়াও ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের এলাকার ওপর দিয়ে এ ঝড় বয়ে যাওয়ার খবর জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাজধানীতে রাত পৌনে ৯ টার দিকে প্রথমে ধূলিঝড়, পরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। কোথাও ঝড়ো বাতাসের গতি বেশি, আবার কোথাও বৃষ্টির গতি বেশি ছিল।

আবহাওয়া অধিদফতর জানায়, এই মৌসুমে এই ধরনের আবহাওয়া খুব স্বাভাবিক। ঋতু পরিবর্তন হচ্ছে। এই সময়ই শুরু হয় কালবৈশাখী ঝড়। খুব স্বাভাবিকভাবে ঝড়ো বাতাস আর বৃষ্টির দেখা মিলবে এই ঋতুতে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, বৈশাখ মাস না হলেও এ সময় থেকেই আমাদের দেশে কালবৈশাখী ঝড় শুরু হয়। আসলে বাতাসের গতির ওপর নির্ভর করে আমরা কালবৈশাখী ঝড় বলি। আজকের ঝড়কে আমরা কালবৈশাখী ঝড়ই বলবো।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে।

আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে কিছু এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য