,

জঙ্গলে শিশুর কান্না, মিলল নবজাতক

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে জঙ্গল থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকালে সাভার পৌর এলাকার মুক্তিরমোড়ে রাস্তার পাশে পলিথিনের শপিং ব্যাগের ভিতর থেকে নবজাতকটিকে উদ্ধার করেন সম্রাট নামের এক যুবক।

সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন জানান, মুক্তির মোড়ে মসজিদের পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ আসে। বিকাল ৫টার দিকে মুক্তিরমোড় এলাকার রাস্তার পাশে থাকা একটি পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় কন্যা নবজাতককে দেখতে পান সম্রাট নামের এক যুবক।

পরে ওই নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফুটফুটে কন্যা নবজাতকটিকে পরম আদর মমতা দিয়ে হাসপাতাল কতৃপক্ষ মাতৃস্নেহ দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে। কন্যা নবজাতকটিকে এক নজর দেখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

নবজাতকটির বাবা-মা কে তা তদন্ত করে দেখা হচ্ছে ও উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নবজাতকটিকে সমাজ সেবা অধিদফতরে পাঠানো হবে বলেও জানান ওসি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা.সায়েমুল হুদা তিনি বলেন, নবজাতক কন্যা সন্তানটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। এখন সে হাসপাতালেই তাদের তত্বাবধানে চিকিৎসাধীন থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য