,

বাংলাদেশের সাবেক কোচ বিসিসিআইয়ের প্রধান নির্বাচক

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের আগস্টে বাংলাদেশের স্পিন বোলিং কোচ নিযুক্ত হন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল জোশি। সেই থেকে প্রায় দুই বছর টাইগারদের কোচ হিসেবে পালন করেন তিনি। গেল বছরের শেষ দিকে তাকে অব্যাহতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই জোশিকেই জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার তাকে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। পাঁচ সদস্যের এ কমিটিতে স্থান করে নিয়েছেন ভারতের সাবেক পেসার হরবিন্দর সিংও।

সদ্য বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ও তার সহযোগী সদস্য গগন খোদা। তাদের বিকল্প বেছে নিতে মঙ্গলবার আলোচনায় বসে মদন লাল, আরপি সিং ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট উপদেষ্টা কমিটি। সেখানে পাঁচজনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করেন তারা।

পাঁচজনের মধ্যে ছিলেন ভারতের সাবেক তারকা পেসার ভেঙ্কটেশ প্রসাদ, স্পিনার লক্ষ্মণ শিব রামাকৃষ্ণ ও রাজেশ চৌহান। দেশের সাবেক স্পিনার জোশি ও মিডিয়াম পেসার হরবিন্দরকেও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।

তাদের মধ্যে জোশি ও হরবিন্দরকেই নির্বাচক হিসেবে বেছে নেন মদনরা। শিগগির দেবাং গান্ধী, সরনদীপ সিং ও জতিন পরাঞ্জপের সঙ্গে কাজ শুরু করবেন এ দুজন। নির্বাচক হিসেবে তাদের চুক্তি শেষ হবে চলতি বছরের শেষ দিকে।

কদিন পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এ জন্য দল বেছে নেবেন নতুন নির্বাচন প্যানেল। ১২ মার্চ ধর্মশালায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য