,

রংপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

news-image

রংপুর ব্যুরো : কলাপাতার গাছের ছায়া নিয়ে বিরোধের জেরে রংপুরের মিঠাপুকুরের বালারহাটের সংগ্রামপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আফসার আলী গত মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার বিকেলে ওই এলাকার মৃত মমিন উদ্দিনের ছোটপুত্র দেলোয়ার হোসেনের জমিতে বরপুত্র সাবেক পুলিশ সদস্য আফসার আলীর কলা গাছের ছায়া পড়ে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আফসার আলীকে লাঠি দিয়ে লাঠি দিয়ে পেটাতে থাকে ছোট ভাই দেলোয়ার। তার সাথে যোগ দিয়ে পেটাতে থাকেন দেলোয়ারের স্ত্রী রেখা এবং পুত্রবধূ আতিকা। এতে গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ। ঘটনার পরপরই পালিয়ে গেছে ছোট ভাই দেলোয়ার ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য