,

শুটিংয়ে দেব আহত

news-image

বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন নায়ক দেব। গোলন্দাজ সিনেমায় খালি পায়ে ফুটবল খেলার দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার পায়ের আঙুলে চিড় ধরেছে।

শুটিং শুরুর আগে টানা দুই মাস ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করার জন্য সকাল-বিকেল খেটেছেন দেব। আপাতত গোলন্দাজ সিনেমার শুটিংয়ের প্রথম দফার ৬০ শতাংশ কাজ শেষ। যেখানে ফুটবল খেলার অংশগুলোই মুখ্য ছিল। বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রবল রোদে খালি পায়ে ফুটবলের একের পর এক ‘মুনশিয়ানা’ দেখিয়েছেন দেব।

গোলন্দাজ-এ ব্রিটিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন ভারতের দুই বিখ্যাত ফুটবলার ডগলাস এবং আমনা।

বাঁ পায়ের বুড়ো আঙুলে চিড় ধরেছে নায়কের। ফলে আপাতত বাড়িতেই শয্যাশায়ী। থাকতে হবে তিন সপ্তাহের বিশ্রামে।

গোলন্দাজের শেষ পর্বের শুটিংয়েও একইভাবে অভিনয় করবেন দেব। এখনই ঠিক করে নিয়েছেন সেখানেও কোনও বডি ডাবল নেবেন না। যত কষ্টই হোক, বুট পরা ফুটবলারদের বিরুদ্ধে কঠিন মুভমেন্টগুলো ফের তিনি নিজেই করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য