,

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। নিষেধাজ্ঞা অমান্য করায় এবং আইন ভঙ্গ করে ইলিশ মাছ ধরায় দুই জেলের প্রত্যেককে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা এবং বিশ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ করে আগুনে পুড়ে ধ্বংস করে দিয়েছে মৎস্য বিভাগ।

জরিমানা প্রাপ্ত দুই জেলে হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামের মজিবুর রহমান(৩৭) এবং মোহাম্মদ আলী(৪২)।আশুগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, মেঘনা নদীতে আইন অমান্য করে ইলিশ মাছ ধরছে এমন খবরের ভিত্তিতে বুধবার সকাল ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নদীবন্দর থেকে লালপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিশ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ করে এবং দুই জেলের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করেছে আশুগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ।
পরবর্তীতে জব্ধকৃত বিশহাজার মিটার অবৈধ কারেন্ট জাল আশুগঞ্জ বন্দরের কাছে নিয়ে আগুন দিয়ে বিনষ্ট করে দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান,সহকারী মৎস্য কর্মকর্তা মো.সায়েদুর রহমানসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য