,

ড. কামাল ভেঙে দিলেন গণফোরামের কমিটি

news-image

নিউজ ডেস্ক : বহিষ্কার আর পাল্টা বহিষ্কারের মধ্যেই গণফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। একই সঙ্গে দুই সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে।

পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত আহ্বায়ক হিসেবে থাকছেন ড. কামাল হোসেন নিজেই। সদস্য সচিব করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে।

বুধবার দুপুর ১২টার দিকে কামাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, সাংগঠনিক স্থবিরতা দূর করতে গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কমিটি গঠনের দায়িত্বে দেওয়া হয় সভাপতিকে।

নিয়ম অনুযায়ী সাবজেক্ট কমিটি গঠনের পরিবর্তে ৩-৪ জন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দ অনুযায়ী কমিটির গঠন করে সভাপতির অনুমোদন করিয়ে নেয়। নবগঠিত কমিটি সাংগঠনিক অবস্থা গতিশীল করার পরিবর্তে অচলাবস্থা সৃষ্টি হয়।

ড. কামাল বলেন, কতিপয় দায়িত্বশীল নেতার দায়িত্বহীন আচার-আচরণে সাংগঠনিক শৃঙ্খলার অভাব দেখা দেয়। পত্রিকায় অনাকাঙ্ক্ষিত খবর প্রকাশিত হয়, যা সংগঠনের বৃহত্তর স্বার্থে মেনে নেওয়া যায় না।

‘তাই কাউন্সিলের ক্ষমতাবলে গত বছরের ৫ মে গঠিত গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে’ যোগ করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি মাসের মধ্যে আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। তবে গণফোরামের জেলা, থানা ও ওয়ার্ড কমিটিগুলো আগের মতো বহাল থাকবে।

এর আগে সোমবার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কাজ করায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির চার নেতাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার ও সাংগঠনিক সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা হলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও লতিফুল বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আবদুল হাছিব চৌধুরী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা