,

দুই কিশোর ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক : শিক্ষিকার কারাদণ্ড!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুই কিশোর ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক এবং তাদের মাদক ও যৌন উত্তেজক পিল নিতে বাধ্য করার দায়ে যুক্তরাষ্ট্রে এক বিবাহিত স্কুল শিক্ষিকাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার যৌন অপরাধে অভিযুক্ত করে ওই শিক্ষিকাকে কারাদণ্ড দেন মিশিগানের একটি আদালত।

ক্যাথরিন হাথারলিং নামের ওই শিক্ষিকা রোচেস্টার উচ্চ বিদ্যালয়ের বিশেষ শিক্ষা ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন ওই দুই ছাত্রের উপর যৌন নিপীড়ন চালান। যাদের একজনের বয়স ১৬ এবং অপর জনের ১৭।

তিনি একাধিক অনুষ্ঠানে ওই ছাত্রদের সঙ্গে যৌন মিলন করেছিলেন। এমনকি গাড়ীতেও যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, যা অন্য শিক্ষার্থীরাও দেখেছিল। একবার ভিকটিম ছাত্রের বাড়িতেও সম্পর্ক করেছিলেন।

এক ছাত্রকে তিনি যৌন উত্তেজক পিল জ্যানাক্সও দিয়েছিলেন বলে আদালতে জানিয়েছেন ভুক্তভোগী এক ছাত্রের অভিভাবক। তিনি বলেন, ‘ওই ছাত্রের মায়ের মৃত্যুর পর তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সে সময় বাড়িতে কিশোর একাই ছিল। সে সময় শিক্ষিকা বাড়িতে এসে যৌন উত্তেজক পিল খাইয়ে সম্পর্কে লিপ্ত হয়। এ ঘটনায় তার কিশোর সন্তান দুর্বল ও হতবিহবল হয়ে পড়ে।’

ছেলেদের সঙ্গে তৃতীয়-মাত্রার অপরাধমূলক যৌন আচরণের ছয়টি অভিযোগে ২৭ বছর বয়সী হাথারলিংকে ৫১ মাস থেকে ১৮০ মাসের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া ছেলেদের নিষিদ্ধ যৌন উত্তেজক পিল সরবরাহ করার দায়েও তাকে অভিযুক্ত করা হয়েছে।

২০১৮ সালের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্যাতনের ঘটনাগুলো ঘটেছিল। সে সময় ওই শিক্ষিকার বয়স ছিল ২৬ বছর। উল্লেখ্য, প্রতিটি ঘটনাই স্কুলের বাইরে সংগঠিত হয়েছিল। কিশোরদের মধ্যে একজন ছিল তার ক্লাসের ছাত্র।

২০১৯ সালের জানুয়ারি ওই শিক্ষিকার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়। সে সময় অভ্যন্তরীণ তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় হাথারলিংকে বরখাস্ত করেছিল স্কুল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য