,

ভারতে এসেই ১৫ ইতালিয়ান করোনা শনাক্ত হলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালি থেকে আসা ১৫ জন পর্যটক ভারতে পৌঁছার পরই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে করে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন।

জানা গেছে, ভারতের জয়পুরের হাসপাতালে চিকিৎসাধীন ইতালির পর্যটক করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এছড়া পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তার রক্ত পরীক্ষার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। আক্রান্ত ব্যক্তির স্ত্রীর শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। জয়পুরের সোয়াই মান সিং হাসাপাতালে ভর্তি আছেন ওই নারী।

৬৯ বছর বয়সী পর্যটক ও তার স্ত্রীর করোনাভাইরাস শনাক্তের পর রাজস্থান প্রশাসন চরম বিপাকে পড়েছে। ওই দুই পর্যটক ইতালির ২৩ জন পর্যটকের দলের সঙ্গে ভারতে এসেছিলেন। জানা গেছে, তারা ভারতের পর্যটনের নানা জায়গায় ঘুরেছেন। তাদের কারণে আরো অনেকে আক্রান্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

প্রথমে পুরুষ পর্যটক অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে নিয়ে জয়পুরেই থেকে যান তার স্ত্রী। আর তারা যে দলের সঙ্গে এসেছিলেন, তারা রওনা দেন তাজমহলের দিকে। এসএমএস মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. সুধীর ভাণ্ডারী জানিয়েছেন, ওই নারীকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তার স্বামীর চিকিৎসা চলছে। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

আরটি ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার থেকেই ইতালির ১৫ জন পর্যটককে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। দিল্লির অল ইন্ডয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস থেকে সে তথ্য জানানো হয়েছে।

তাদের মধ্যে জয়পুরে রাখা আছে ইতালির ওই দম্পতিকে এবং বাকিদের দিল্লির অল ইন্ডয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ। এদিকে আগে থেকেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আছেন ছয়জন। আক্রান্তদের মাধ্যমে ভাইরাস যেন ছড়িয়ে যেতে না পারে, সেটি গুরুত্ব সহকারে দেখছে ভারত সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য