সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ জন অভিনয় করছেন শেখ হাসিনা চরিত্রে

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণ করা হচ্ছে। আর এতে অভিনয় করতে ৫০টি চরিত্রের জন্য অভিনয়শিল্পীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ। আর নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর (বড়বেলার) চরিত্রে। এছাড়াও শেখ হাসিনার চরিত্রে (ছোটবেলা) অভিনয় করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও ওয়ানিয়া জারিন আনভিতা (৮ থেকে ১২ বছর বয়স)। আর জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয় করবেন শেখ হাসিনার বড়বেলার চরিত্রে।

বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত তালিকায় মোট ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ছবিটির নাম নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’। ছবিটি নির্মাণ করবেন ভারতীয় গুণী নির্মাতা শ্যাম বেনেগাল।

এতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। তাজউদ্দীন আহমদ হবেন নায়ক ফেরদৌস, শহীদ সোহরাওয়ার্দী হবেন তৌকির আহমেদ, একেএম ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে আর আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ।

জানা গেছে, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এফডিসির বিভিন্ন ফ্লোরে সেট নির্মাণের কাজ চলছে। ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এই ছবিটি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি দেওয়া হবে।

এক নজরে ‘বঙ্গবন্ধু’ ছবিতে যারা অভিনয় করবেন-

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস