,

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক পরিবারকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা , প্রতিবাদে মানববন্ধন

news-image
তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি অসহায় কৃষক পরিবারকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদের  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বলারামপুর গ্রামে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভূক্তভোগী ইয়াছিন মিয়া ও তার পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, ইয়াছিন মিয়া ও তার স্ত্রী শাহানা বেগম, হাবিবুর রহমান প্রমূখ। উল্লেখ্য বিজয়রগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের বলারামপুর গ্রামের বাসিন্দা মৃত সুবেদ আলীর ছেলে মোঃ ইয়াসিন মিয়া ।
ইয়াসিন মিয়ার পিতা মৃত সুবেদ আলী সাব কাবলা দলিল মূলে খেলু মিয়ার কাছ থেকে সাড়ে ৩৭ শতাংশ ভ‚মি ক্রয় করে। ক্রয়সূত্রে মালিক হয়ে তিনি নিজ ছেলে ইয়াসীন মিয়ার কাছে ১৯৯৭ সালে ৭০৬ নং দলিল মূলে ৫ শতাংশ ভূমি বিক্রয় করে। অবশিষ্ট সাড়ে সাড়ে ৩২ শতাংশ ভ‚মির মাঝে মৃত আব্দুল হাসেমের ছেলে মোঃ হাবিব উল্লার কাছে দুই দলিলে আট শতাংশ ভূমি বিক্রি করেন।
অবশিষ্ট সাড়ে ২৩ শতাংশ ভূমি সুবেদ আলীর কাছে থাকা অবস্থায় মোঃ রব্বানী মিয়ার কাছে বাস্তবে বিক্রি করে। কিন্তু রব্বানী ২৩ শতাংশ ভ‚মির পরিবর্তে জালিয়াতী করে পুরো ৩২ শতাংশ ভূমি লেখাপড়া না জানা সুবেদ আলীর কাছ থেকে টিপ সইয়ের মাধ্যমে দলিল সম্পাদন করে। পরবর্তীতে রব্বানী মিয়া ২০১৯ সালের ১০ এপ্রিল প্রতারণা করে দলিল মূলে ৩২ শতাংশ পুরো ভ‚মিটি কাসন মিয়ার স্ত্রী ফরিদা খাতুনের নামে দলিল সম্পাদন করে বিদেশ চলে যান। পরবর্তীতে ফরিদা খাতুন দলিল মূলে মালিক হয়ে সর্বপ্রথম ১৯৯৭ সালের দলিলে কেনা সুবেদ আলী মিয়ার ছেলে ইয়াসীন মিয়ার প্রায় ২৫ বছর যাবত ভোগ দখল করে থাকা বসত বাড়ির
জায়গা টুকু দখল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে । বসত বাড়ির মালিক ইয়াসিন
মিয়ার উপর ফরিদা তার পরিবারের লোকজন ও সস্ত্রাসী বাহিনী দিয়ে হামলাও চালিয়েছে বলে অভিযাগ রয়েছে।
উপায়ন্তর না দেখে বসত বাড়ি রক্ষার জন্য আদালতে মামলা ও জীবন রক্ষার্থে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন। মামলা চলাকালীন সময়ে প্রভাবশালী মহলটি গত  প্রকাশ্য দিবালোকে দলবল নিয়ে হানা দেয়। তারা ইয়াছিন মিয়ার পরিবারকে স্বেচ্ছায় বসত-ভিটা বাড়ি ছাড়ার হুমকী দেয়। এ সময় তারা ইয়াছিন মিয়ার বাড়ির সামনে থাকা গাছ কেটে ফেলে। ঘটনার প্রতিবাদে বুধবার এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবারটির পক্ষ থেকে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা