,

অপহরনের ২৬ দিন পর কলেজ ছাত্রী উদ্ধার : অপহরনকারী শাকিল গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় অপহরনের ২৬ দিন পর অপহৃতা কলেজ ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে আরপিএমপি থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার হারাগাছ পৌর এলাকার নতুন বাজার গ্রাম থেকে ওইছাত্রীকে উদ্ধার করা হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে অপহরনকারী শাকিল বিন আনছারীকে (২১) গ্রেফতার করে। সে উপজেলার হারাগাছ পৌরসভার নতুনবাজার গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতেই অপহরনকারী শাকিল বিন আনছারীসহ তিনজনের নাম উল্লেখ করে রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।মামলার বরাত দিয়ে মামলার তদন্তকারী অফিসার হারাগাছ থানার (এসআই) মমিনুল ইসলাম জানান, স্থানীয় কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী (১৬) কলেজ যাওয়া আসার পথে তাকে প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করতো শাকিল বিন আনছারী ও তাঁর বন্ধুরা।

গত ৭ ফ্রেরুয়ারী ওই ছাত্রীকে হারাগাছের স্থানীয় কলেজের সামন পৌছিলে রাস্তার পাশে ওৎ পেতে থাকা অপহরনকারী শাকিল বিন আনছারী ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে আটকে রাখে। অপহরনের ২৬দিন পর অপহৃত কলেজ ছাত্রীকে নতুন বাজার গ্রামে আনছার আলীর ব্ড়াী থেকে উদ্ধার করা হয়।এসআই মমিনুল ইসলাম বলেন, ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সারা না দেয়ায় তাকে অপহরন করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে অপহরনে আটকে থাকা অবস্থায় ওই ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে কি-না সেজন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার অফিসার ইনচার্জ রেজাউল করীম বলেন, কলেজছাত্রী অপহরনকারী শাকিল বিন আনছারীকে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে রংপুর আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য