,

করোনাভাইরাসে ওয়াশিংটনে ৯ জনের প্রাণহানী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। এতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে স্থানীয়ভাবে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য জানা গেছে। ভাইরাসটিতে বিশ্বজুড়ে তিন হাজারের বেশি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই চীনা নাগরিক।

আর যুক্তরাষ্ট্রের কিং কাউন্টিতে আটজন ও তার প্রতিবেশী স্নোহোমিশ কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, তাদের সবাই বৃহত্তর সিয়াটল এলাকার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য ব্যবস্থায় এটাই সবচেয়ে বড় সংক্রমণের ঘটনা।

আক্রান্তদের কয়েকজন সিয়াটলের উপকণ্ঠের লাইফকেয়ার নামের একটি নার্সিং সেবা প্রতিষ্ঠানের দীর্ঘ দিনের বাসিন্দা।

অন্তত এক ডজন রাজ্যে ১০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। তাদের অধিকাংশই জাপানের ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে কোয়ারিন্টিন অবস্থায় ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, উচ্চ করোনাভাইরাস আক্রান্ত এলাকাগুলো থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে তার প্রশাসন আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে ঘরোয়া ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে চায় না তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য