,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে। বুধবার ভোরে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ  জানান, রাতে আশুগঞ্জ টোলপ্লাজা হতে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত পুলিশ ভ্যান নিয়ে ডিউটি করেন এসআই জহিরুল ইসলামসহ কনস্টেবল সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও ড্রাইভার আবুল কালাম। ভোরে ওই এলাকায় টয়লেটের উদ্দেশে রাস্তার পাশের একটি মসজিদে যাচ্ছিলেন সৈয়দ হোসেন। তবে রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয় একটি মালবাহী ট্রাক।

এতে সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য