,

করোনাভাইরাসে ইরানের ২৩ এমপি আক্রান্ত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ২৩ জন এমপির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর দিয়েছে।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আব্দুল রেজা মিসরিও এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। করোনা সংক্রমণের আশঙ্কায় গত কয়েকদিন ধরে দেশটির পার্লামেন্টের অধিবেশন স্থগিত রয়েছে।

চীনের পরে ইরানেই করোনাভাইরাস সবচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে। এর আগে দেশটির একজন রাষ্ট্রদূত সহ আরো অন্তত ১০ জন শীর্ষস্থানীয় ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিলো।

দেশটির দেড় হাজার মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে প্রাণঘাতি এই ভাইরাসে।

এমনকি দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রধান কর্মকর্তাও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

গত সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির পরামর্শদাতাদের একজনের মৃত্যু হয়েছে। মুহাম্মদ মির মুহাম্মদির নামে ইরানের ওই শীর্ষ ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ফার্সি বিভাগ বলছে, এই সাংসদরা তাদের নির্বাচিত এলাকায় জনগণের সংস্পর্শে আসায় করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। চীনের বাইরে এখন পর্যন্ত ইরানেই সর্বোচ্চসংখ্যক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেছেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য