শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাম ঝড়ানো জয়ে সিরিজ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচের মতোই সহজ জয় পাওয়ার কথা ছিল বাংলাদেশের। তামিম ইকবালের বড় সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু শুরুতে ধসে যাওয়ার শঙ্কায় পড়া জিম্বাবুয়ে মিডল অর্ডার ও টেলেন্ডারদের দৃড়তায় বাংলাদেশকে চেপে ধরে। শেষ পর্যন্ত মাশরাফিদের দম বের করে ৪ রানে হেরেছে সফরকারীরা। বাংলাদেশ শুরুর দুই ম্যাচে জিতে নিশ্চিত করেছে সিরিজ।

বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল এই সিরিজে একই যাত্রায় পৃথক ফল দেখলেন। প্রথম ম্যাচে ধীরে খেলে ভক্তদের দুয়ো। পরেই ম্যাচেই দেশসেরা ১৫৪ রানের ইনিংস খেলে স্তুতি। নতুন করে আরও একবার বুঝলেন, এদেশে ফুল যেমন সহজে ফোঁটে কান্না আসে অনায়াসে। খারাপ খেললেই যেমন ‘গেল গেল রব ওঠে’। ভালো খেললেই ছোটে প্রশংসার বান। মঙ্গলবার সিলেটে তার অভিনন্দনের জোয়ারে ভাসা ইনিংসে ভর করেই কষ্টের জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে লিটন দাসের সেঞ্চুরিতে ৩২১ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তামিমের ১৩৬ বলে সাজানো ২০ চার ও তিন ছক্কায় সাজানো দেড়শ’ ছাড়ানো ইনিংসে বাংলাদেশ করল জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৩২২ রান। যদিও দলের রানটা সাড়ে তিনশ’ ছোঁয়া হওয়া উচিত ছিল। কিন্তু শেষ দিকে মেহেদি মিরাজ-মাশরাফিরা খেলতে পারেননি।

জবাব দিতে নেমে জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারাতে থাকে। দলের ৫০ রানের মধ্যে রেগিস চাকাভা-ব্রেন্ডন টেইলররা ফিরে যান। একশ’ রানের মধ্যে ফেরেন ফিফটি করা ওপেনার কামুনহুকামে (৫১) ও দলের সিনিয়র ক্রিকেটার এবং অন্যতম ভরসা শেন উইলিয়ামস। কিন্তু ম্যাচটা ছেড়ে দেয়নি জিম্বাবুয়ে। ওয়েলসি মেধেভেরে ও সিকান্দার রাজা দলকে জয়ের পথে রাখেন।

তারা ফিফটি করলেও ইনিংসটা বড় করতে পারেননি। মেধেভেরে ৫২ রান করে ফেরেন। এরপর সিকান্দার রাজাকে ৬৬ রানে ফেরান মাশরাফি মর্তুজা। ৪২ ওভারে ২২৫ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওখানেই ম্যাচটা শেষ হয়ে যেতে পারতো। কিন্তু দুই বোলার টিটোন্দা মুতুমবজি ডোনাল্ড ট্রিপানো দলকে জয়ের আশা দেখান।

তারা দু’জন অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ৭৫ রান। শেষ দিকে তাদের ঝড়ো ব্যাটিংয়ের কাছে অসহায় দেখিয়েছে আল আমিন-শফিউলদের। মুস্তাফিজ-সাইফউদ্দিনের অভাবও প্রকট হয়েছে। জয়ের জন্য শেষ দুই ওভারে ৩৪ রান দরকার ছিল জিম্বাবুয়ের। শেষ ওভারে দরকার ছিল ২০ রান। তারা নিতে পারে ১৫ রান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা