,

মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্যে নরেন্দ্র মোদির আগমনের বিষয়টি বিবেচনা করা উচিত : জিএম কাদের

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা করেছিল ভারত। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভারতের জনগণের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর শতবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতেও সম্মত হয়েছেন। মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা চিন্তা করে সকলকে বিষয়টি বিবেচনা করা উচিত।

আজ মঙ্গলবার দুপুরে তিন দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট যাবার পথে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাস্ট্রপতি প্রয়াত এইচএম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ভারত আমাদের ভাল বন্ধু প্রতীম দেশ। আমাদের ইতিহাস-সংস্কৃতির সাথে অনেক ক্ষেত্রে তাদের সাথে মিল রয়েছে। এছাড়া ভারতের মত বড় ও শক্তিশালী দেশের সাথে আমাদের সর্ম্পক যত ভাল হবে তত বাংলাদেশের জন্য মঙ্গল। এই ধরনের সফলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। ভারত-বাংলাদেশের মধ্যকার অনিস্পত্তিকৃত সমস্যাগুলো নিস্পত্তি হবে। জিএম কাদের বলেন, দিল্লিতে সহিংসতাকারীদের বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। মুসলিমদের উপর অত্যাচার ভারতের জনগণসহ সরকারও পছন্দ করছে না। এটা আর বাড়বে না বলে আমরা প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা অ্যাড. মোকাম্মেল হোসেন চৌধুরী, আজমল হোসেন লেবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহানগর যুবসংহতির সভাপতি শাহীন হোসেন জাকির প্রমুখ। এসময় জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা