,

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ শত শিক্ষার্থীর মাদক, ধর্ষণ ও দূর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তুলাই  শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল ১০টায়  টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বিদ্যালয়ের প্রায় ১৪ শত শিক্ষার্থী মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন ও দেশপ্রেম, সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার আবুল কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আমীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম প্রমূখ।পরে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে এরকম শপথ করান (ওসি) রসুল আহমদ নিজামী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য