,

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে  প্রস্তুতিমূলক সভা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান।
এ সময় জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবসের নানা কর্মসূচী
নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান,
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী প্রমূখ।
সভায় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনে সরাকর ও স্থানীয়ভাবে গৃহিত বিভিন্ন কর্মসূচী পালন করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য