,

সিঙ্গাপুর ফেরত যুবক হাসপাতাল ভর্তি হওয়ায় অন্য রোগীরা ছেড়ে যাচ্ছে

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মেহেদী হাসান (২৭) নামে সিঙ্গাপুর ফেরত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। এ সংবাদ পেয়ে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, করোনাভাইরাস সন্দেহে মেহেদী হাসান হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদ পেয়ে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছে। অনেকে ছাড়পত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। পুরো হাসপাতালে এখন সেবিকা ও রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মেহেদী হাসান জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নে আব্দুল খালেকের ছেলে। গত শুক্রবার তিনি গ্রামের বাড়িতে আসেন। হাসপাতালে তার সঙ্গে মা হাসিনা খাতুন রয়েছেন।

মেহেদী হাসানের মা হাসিনা খাতুন বলেন, গত চার বছর থেকে ছেলে সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করতো। এর মধ্যে একবার গ্রামে এসেছিল। এর দেড় বছর পর গত শুক্রবার দেশে ফিরে আসে সে। সে সময় তার কোনো অসুস্থতা ছিল না। হঠাৎ করে রোববার রাত থেকে জ্বর, সর্দি ও মাথা ব্যথা শুরু হয় মেহেদীর।

তিনি আরও বলেন, ‘সোমবার বিকেলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারকে দেখানো হলে নওগাঁতে আসতে বলে। এরপর আমরা দেরি না করে সরাসরি নওগাঁ সদর হাসপাতালে এসে ভর্তি করাই।’

ছেলের আগে থেকে নাকে পলিপাস ছিল জানিয়ে মা হাসিনা খাতুন বলেন, ‘মাঝে মধ্যেই নাক বন্ধ হয়ে মাথা ব্যথা ও সর্দি হতো। এসি মাইক্রোতে করে আসার কারণে তার হয়তো পলিপাসের সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া ডাক্তাররা ছেলের পরীক্ষার জন্য রক্ত নিয়ে গেছে। এখন জ্বর কমেছে। করোনাভাইরাস বলে কোনো সন্দেহ করছেন না তিনি।’

জানতে চাইলে হাসপাতালের সিনিয়র নার্স সাবিনা ইয়াসমিন বলেন, ‘এ ভাইরাস মোকাবেলায় যে সুরক্ষিত পোশাক প্রয়োজন তা আমাদের নেই। যেহেতু এরকম প্রথম একটা রোগী ভর্তি হয়েছে। একটু ভয় কাজ করছে।’

এ ব্যাপারে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুনির আলী আকন্দ বলেন, ‘করোনাভাইরাসের যে উপসর্গ (জ্বর, সর্দি, কাশি) তার মধ্যে সবই আছে। তবে বিষয়টি নিয়ে এখনো আমরা নিশ্চিত না। পরীক্ষার জন্য কিছু নমুনা আমরা ঢাকায় পাঠিয়েছি।’

বিষয়টি গুজব হতে পারে উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় প্রাথমিকভাবে যে মাস্ক ও গ্লাভস প্রয়োজন তা আমাদের যথেষ্ট আছে। পরীক্ষার পর যদি শরীরে করোনাভাইরাস পাওয়া যায়, তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা