,

আয়ু কমছে বায়ুদূষণে

news-image

নিউজ ডেস্ক : সর্বব্যাপী বায়ুদূষণে মানুষের আয়ু কমছে। বিজ্ঞানীরা বলছেন, বায়ুদূষণের কারণে বিশ্বে মানুষের আয়ু গড়ে প্রায় তিন বছর কমছে। একই কারণে প্রতিবছর ৮৮ লাখ (৮ দশমিক ৮ মিলিয়ন) অকালমৃত্যুর ঘটনা ঘটছে।

বায়ুদূষণ নিয়ে কার্ডিওভাসকুলার রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা জানানো হয়।

গবেষণা প্রতিবেদন বলছে, অণুর বিষাক্ত ককটেল ও তেল-গ্যাস-কয়লা পোড়া থেকে সৃষ্ট যেসব কণা ফুসফুসে আটকে থাকে, তা দূর করার মাধ্যমে পুরো এক বছরের আয়ুষ্কাল পুনরুদ্ধার করা যায়।

প্রধান গবেষক হোস লিলিভেল্ড বলেন, তামাক সেবনের চেয়েও বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য একটা বড় ঝুঁকির বিষয়। তবে জীবাশ্ম জ্বালানির স্থলে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি প্রতিস্থাপনের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশেই এড়ানো সম্ভব।

গবেষণায় দেখা গেছে, অকালমৃত্যুর কারণগুলোর মধ্যে ম্যালেরিয়ার চেয়ে বায়ুদূষণে বছরে ১৯ গুণ বেশি মৃত্যু হয়। এইচআইভি/এইডসের চেয়ে বায়ুদূষণে হয় ৯ গুণ বেশি মৃত্যু। আর অ্যালকোহলের চেয়ে বায়ুদূষণে হয় ৩ গুণ বেশি মৃত্যু।

গবেষণা প্রতিবেদনের জ্যেষ্ঠ লেখক থমাস মুনজেল বলেন, ‘আমাদের গবেষণার ফল বলছে, বায়ুদূষণ মহামারির মতো ছড়িয়ে পড়বে। তবে বায়ুদূষণ প্রতিরোধযোগ্য।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য