,

সরাইলে কৃতি শিক্ষার্থীদের দেওয়া হল সন্মাননা ও শিক্ষা সামগ্রী

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে। শাহজাদাপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ২০১৯ সালের পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। আর তাদের মেধার কৃতিত্ব স্বরুপ ‌‘দুরন্ত পথিক সমাজকল্যাণ সংর্ঘ উদ্যোগে তাদের হাতে তুলে দেওয়া হয় দুরন্ত পথিক মেধা পুরস্কার ( সম্মাননা স্মারক) শিক্ষা সামগ্রী।

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও উজ্জ্বল খানের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম। প্রধান অতিথি ছি‌লেন শিক্ষা মন্ত্রণাল‌য়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের স‌চিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এছাড়া সম্মানিত অতিথি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন  উপ-স‌চিব ক‌বি ওয়া‌হিদ রহমান,  বিশেষ অতিথি দৈ‌নিক মানবজ‌মিন পত্রিকার নির্বাহী সম্পাদক শামীমুল হক সোহাগ, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হো‌সেন, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত খাঁ, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজীব আহম্মেদ রাজ্জী, সাংবা‌দিক সুজন মিয়া, মো. আরমান মিয়া, আবু জামাল খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘দেশ‌প্রে‌মিক ও সু‌শি‌ক্ষিত নাগ‌রিক ছাড়া দে‌শের উন্নয়ন সম্ভব নয়। নীতি নৈতিকতা ও মূল্যবোধ বিবর্জিত মেধাবীরা জাতির জন্য গর্বের সম্পদ হতে পারে না। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। আমরা যদি নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলি তবে এ দেশের সমস্যার সমাধান শুধু সময়ের ব্যাপার মাত্র। ‘একাগ্রতা, সুনির্দিষ্ট লক্ষ্য ও অধ্যবসায় থাকলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে। কৃতী শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। এ সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। আরো বহুদূর যেতে হবে।

উল্লেখ্য, দুরন্ত পথিক সমাজকল্যাণ সংঘ একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের সদস্যরা গ্রামের উন্নয়নের জন্য স্ব স্ব অবস্থান থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের বিগত দিনের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মেধা বৃত্তি প্রদান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ, সাধারণ মানুষদের চলাচলের সুবিধার্থে রাস্তায় রাস্তায় বৈদ্যুতিক লাইট লাগানো, ইমাম-মুয়াজ্জিনদের সংবর্ধনা। এছাড়াও চলমান রয়েছে মাদক বিরোধী কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য