,

ভারতে আসলে দেখিয়ে দেবো, বললেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : ফর্মের তুঙ্গে থেকে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলো ভারত। স্বাগতিকদের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে আরো একবার নিজেদের আধিপত্যের প্রমাণ দেয় বিরাট কোহলির দল। কিন্তু মাটিতে নামতেও সময় নেয়নি তারা। ওয়ানডের পর টেস্ট সিরিজেও অসহায় আত্মসমর্পণ করেছে বিরাট কোহলি ও তার দল। জোড়া হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরছে তারা।

দেশের মাটিতে ভারত বরাবরই অপ্রতিরোধ্য। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যখন ভারতের বোলারদের কচুকাটা করছে, কোহলির বোধহয় তখন দেশের মাটিকে মিস করছিলেন। তাই বলে বসলেন—দেশে আসলে দেখিয়ে দেবো!

ম্যাচ চলাকালীন কোহলির বলা সে কথাটি গোপন থাকেনি। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সেসময় স্লিপে ফিল্ডিং করছিলেন ভারতের দলপতি। টম ব্লানডেল ও টম লাথামের শতরানের জুটি ভোগাচ্ছিল ভারতকে।

এ সময় ভারতীয় অধিনায়ক বলে বসেন—জাব ইন্ডিয়া মে ইয়ে লোগ আয়েঙ্গে, তাব দিখা দুঙ্গা। (তারা যখন ভারতে আসবে, তখন দেখিয়ে দেবো।)

ভারতীয় অধিনায়ক কী দেখানোর হুমকি দিলেন! দলের মতো পুরো সিরিজে নিজের ছায়া হয়ে থেকেছেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। তবে ঘরের মাঠে টিম ইন্ডিয়ার মতোই অপ্রতিরোধ্য কোহলি। কোহলি হয়তো সে হুঙ্কারই দিয়ে রাখলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য