,

ভালো কর্মসূচি পালন করতে মন্ত্রণালয়গুলোর প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : মুজিব শতবর্ষ উপলক্ষে বড় বড় বাজেট দিয়ে নতুন কাজ বা কর্মসূচি না দিয়ে সাধারণ বাজেটের মধ্যে থেকে ভালো কর্মসূচি পালন করতে মন্ত্রণালয়গুলোর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ঢাকায় মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন মুজিব শতবর্ষ উপলক্ষে নরমাল বাজেট থেকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ যেন উল্লেখ করার মতো কর্মসূচি ঘোষণা করে। বড় বাজেট দিয়ে নতুন কর্মসূচি নয়।

কেমন কর্মসূচি হতে পারে, তার উদাহরণ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিসেম্বরের মধ্যে ছয় লাখ পেনশনভোগী বাড়িতে বসে যাতে পেনশন পান, সেটা নিশ্চিত করবে অর্থ বিভাগ। এ রকম কর্মসূচি মুজিব শতবর্ষের কর্মসূচিতে রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে মুজিব শতবর্ষ পালনের কথাও বলেছেন মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে মন্ত্রিসভার বৈঠকে সুনামগঞ্জে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার আইনি খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া বৈঠকে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ২০২০ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য