,

দিল্লিতে হানা দিয়েছে করোনাভাইরাস

news-image

প্রাণঘাতী করোনাভাইরাস এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে হানা দিয়েছে। নয়াদিল্লি ও তেলেঙ্গানায় নতুন করে দুইজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ খবর জানিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ভারতে পাঁচজন আক্রান্ত হল। খবর এনডিটিভির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে নয়াদিল্লির রোগীর ইতালি বেড়াতে গিয়েছিল। আর তেলেঙ্গানার আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক সময়ে দুবাই ভ্রমণের ইতিহাস রয়েছে। এছাড়া আরও বিস্তারিত তাদের ভ্রমণ ইতিহাস পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে কেরালায় তিন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া চীন থেকে আগত ভারতীয়দের কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরে কয়েক জনকে ছেড়েও দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য